তারিখ: ২৫-১০-২০২৫ ইং
প্রাপক:
সম্মানিত শেয়ারহোল্ডার
কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড
বিষয়: নবগঠিত কার্যকরী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা।
সুহৃদ,
আসসালামু আলাইকুম।
সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার প্রিয় প্রতিষ্ঠান কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড-এর উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল ও টেকসই করতে সাম্প্রতিক ডিরেক্টর মিটিং-এর সর্বসম্মতিক্রমে ৪ (চার) সদস্যের নতুন কার্যকরী কমিটি (কার্যনির্বাহী কমিটি) গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এই কমিটির অন্যতম লক্ষ্য হলো কোম্পানিকে আরও গতিশীল, আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা। আমরা বিশ্বাস করি, আপনাদের গঠনমূলক মতামত, সমালোচনা ও প্রেসক্রিপশন সাপোর্ট আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।
আপনাদের সদয় সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
বিনীত,
কার্যকরী কমিটি
কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড
ডা. শেখ আব্দুল্লাহ আল রাফি
এডমিন এন্ড বিজনেস ডেভলপমেন্ট
ডা. এবিএম মুকিব
ফিন্যান্স এন্ড একাউন্টস
ডা. সাখাওয়াত হোসেন
প্রোডাকশন এন্ড পারচেজ
ডা. আবদুল কাদির নোমান
কো-অর্ডিনেশন এন্ড সেলস