তারিখ: ২৫.১০.২০২৫ ইং
সম্মানিত মহোদয়,
বিষয়: দুই কোম্পানির যৌথভাবে কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে।
আসসালামু আলাইকুম।
আপনাকে জানাতে পেরে আমরা আনন্দিত যে, নিওফার্মা লিমিটেড এবং কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড যৌথভাবে বায়োবিজ ডিস্ট্রিবিউশন গ্রুপ-এর সমন্বয়ে ভবিষ্যতে বিপণন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো দেশের স্বাস্থ্যসেবা খাতে আরও উন্নতমানের ওষুধ, নির্ভরযোগ্য সাপ্লাই চেইন, এবং উন্নত সেবাদান নিশ্চিত করা।
এই সহযোগিতার মাধ্যমে উভয় কোম্পানির বিদ্যমান পণ্যের গুণমান, সরবরাহ ব্যবস্থা এবং চিকিৎসকদের কাছে তথ্য প্রেরণ আরও সমন্বিত ও কার্যকর হবে।
আমরা বিশ্বাস করি, আপনার অব্যাহত সহযোগিতা ও আস্থা আমাদের এই নতুন অধ্যায়ের সফলতার ভিত্তি স্থাপন করবে।
ডা. শেখ আব্দুল্লাহ আল রাফি
এডমিন এন্ড বিজনেস ডেভলপমেন্ট
ডা. আবদুল কাদির নোমান
কো-অর্ডিনেশন এন্ড সেলস
